যশোরে বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিনসহ আটক ১

আটককৃত ব্যক্তি
আটককৃত ব্যক্তি | ছবি : সংগৃহীত
0

যশোর শহরের শংকরপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিনসহ সাহাদোত হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প।

র‍্যাব জানায়, গতকাল (শনিবার, ২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি মডেল থানার শংকরপুর চোপদারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাহাদোত হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি শংকরপুর চোপদারপাড়া এলাকার সাজাহানের ছেলে।

আরও পড়ুন:

অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তির বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত সাহাদোত হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাকে উদ্ধারকৃত আলামতসহ যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

এফএস