আজ (রোববার, ১২ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, ভোলা সদর থানার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি সংলগ্ন এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে স্থানীয় লোকজন ফিরোজ জামাদ্দার ও তার তিন সহযোগীকে আটক করে এবং বিষয়টি কোস্ট গার্ডকে জানায়।
খবর পেয়ে রোববার দুপুর ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে একটি দেশিয় একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ, তিনটি দেশিয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করে।
আরও পড়ুন:
আটককৃতরা হলো—দৌলতখান উপজেলার চরপাতা এলাকার মো. ফয়সাল (২৫), একই এলাকার মো. ইব্রাহিম (২৫), ভোলা সদর উপজেলার রতনপুর এলাকার মো. কামাল (৩০) এবং দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের কুখ্যাত ডাকাত মো. ফিরোজ জামাদ্দার (৫৫)।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’




