স্থানীয়রা জানায়, চকপাড়া বিওপির সামনের সীমান্ত এলাকায় বিএসএফ আলো নিভিয়ে ১২ ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে যায়। এসময় বিজিবির সঙ্গে স্থানীয় গ্রামবাসীও পুশ ইন ঠেকাতে যোগ দেয়।
আরও পড়ুন:
পরে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ ঠেলে পাঠানোদের ভারতের মালদা হোল্ডিং সেন্টারে নিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।





