পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় ১ শিশুর মৃত্যু

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

পঞ্চগড়ের ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় শিশুটির বাবা-মা আহত হয়েছেন। গতকাল (বুধবার, ১ জুলাই) রাত ৮টায় বোদা উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ময়দানদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খুশি রানী উপজেলার মাড়েয়া ইউনিয়নের বান্দেরপাড় এলাকার কুকিল চন্দ্র ও সুরমা রানী দম্পতির মেয়ে।

পুলিশ জানায়, রাতে শিশুটি তারা বাবা-মায়ের সাথে পঞ্চগড় থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন। ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। খুশির উপর চলে যায় ট্রাক্টরের চাকা। ঘটনাস্থলেই মারা যায় সে।

এ বিষয়ে বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। তবে ট্রাক্টরটি আটক আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

জেআর