পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার রাব্বী
গ্রেপ্তার রাব্বী | ছবি: এখন টিভি
0

পাবনার সদর উপজেলার দ্বীপচর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধারসহ করেছে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ (শনিবার, ২৭ জুন) বিকেলে পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি জানান, শুক্রবার বিকেলে পাবনা কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএনের নেতৃত্বে একটি আভিযানিক দল পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দ্বীপচর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন রাব্বী (২৫)। তিনি সদর উপজেলা দোগাছী ইউনিয়নের দ্বীপচর মোল্লাপাড়া সিদ্দিক মোল্লার ছেলে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চর ঘোষপুর চালাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত মো. জব্বার প্রামাণিক (৪৫) পালিয়ে যেতে সক্ষম হন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএ