রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায় সোয়া ১০টার দিকে। পরে সেখানে ইঞ্জিনের দিক পরিবর্তন শেষে পৌনে ১১ টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যেতে চাইলে স্টেশন এলাকাতেই ৩ টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে রেললাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ট্রেনের পরিচালক মাসুদ মিয়া জানান, আন্ত:নগর বিজয় এক্সপ্রেসটি গৌরীপুর জংশনে রাত ১০টা ২২টা মিনিটে প্রবেশ। করে ট্রেনটি ১০টা ৪২ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ট্রেনটি ছাড়ার মাত্র ২মিনিটের মধ্যেই ট্রেনের পিছনের ৩টি বগি লাইচ্যুত হয়। ট্রেনের গতিও কমল ছিলো। দ্রুত সময়ের মধ্যে ইঞ্জিন বন্ধ হওয়ায় ক্ষতি কম হয়েছে।
তিনি আরও বলেন, কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তা এই মুহূর্তে বলতে পারবো না। তদন্তের পর বিষয়টি জানা যাবে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বলেন, ট্রেনটির ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহত হয়নি। উদ্ধারকারী ট্রেন খবর দেয়া হয়েছে, বগি উদ্ধার ও লাইন মেরামতে সময় লাগবে।





