পাবনায় ভোক্তার অভিযানে অবৈধ দুইটি স্যালাইন ফ্যাক্টরিকে জরিমানা

ভোক্তার অভিযান
ভোক্তার অভিযান | ছবি: এখন টিভি
0

পাবনায় অবৈধ দুইটি স্যালাইন ফ্যাক্টরিতে ভোক্তা অধিকারের অভিযানে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার। আজ (মঙ্গলবার, ২৩ জুন) দুপুরে সদর উপজেলা বাংলাবাজার এস.টি ফুড অ্যান্ড বেভারেজ ও পৌর এলাকার পাবনা ফুড অ্যান্ড বেভারেজ এ অভিযান চালানো হয়।

দীর্ঘদিন যাবৎ দুইটি প্রতিষ্ঠানের স্যালাইন উৎপাদন করে আসছিল। কোনো কাগজপত্র দেখাতে না পারায় অবৈধ ভাবে স্যালাইন উৎপাদনে দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি ৪৫ হাজার টাকা জরিমানা ও উৎপাদন করা স্যালাইন আগুনে পুড়িয়ে ধ্বংস করে এবং একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে।

অভিযান পরিচালনা কালে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক বলেন, অবৈধ পন্থায় এ সব পণ্য মানবদেহের অত্যন্ত ক্ষতিকর এবং এ ধরনের অভিযান জেলায় অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

জেআর