দলীয়করণে দেশের সাংস্কৃতিক অঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
চাঁদপুরে নদীমাতৃক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিগত দুই দশকে দলীয়করণের কারণে দেশের সংস্কৃতি চর্চা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সংস্কৃতি তার স্বকীয়তা নিয়ে বিকশিত হতে পারেনি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোও কাঙ্ক্ষিতভাবে গড়ে ওঠেনি।