পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাওয়া-দাওয়া শেষে গণি মিয়া গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের একটি ক্ষেতে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।
আরও পড়ুন:
পরে তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গণি মিয়া তিন পুত্র সন্তানের জনক।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’




