আজ (শনিবার, ১৩ জুন) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের একটি ঐতিহ্য সবুজ-শ্যামল বাংলাদেশ। সেই সবুজায়ন করা এবং পরিবেশের যাতে ভারসাম্য ঠিক থাকে এই জন্য এ কর্মসূচি। টাঙ্গাইলে প্রায় ৪০ লাখ গাছ আমরা রোপণ করবো।’
দুপুরে সারাদেশের ন্যায় টাঙ্গাইলে সদর উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবেন। তারই অংশ হিসেবে মূলত এ বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা ফলজ, ওধুষিসহ সব ধরনের গাছ বৃক্ষরোপণ করছি।’
এসময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, প্রমুখ উপস্থিত ছিলেন।




