চলনবিলে মা মাছ রক্ষায় ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

চায়না দুয়ারি জাল ধ্বংস
চায়না দুয়ারি জাল ধ্বংস | ছবি: এখন টিভি
0

নাটোরের সিংড়ার চলনবিলে মা মাছ রক্ষায় অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। আজ (সোমবার, ৮ ‍জুন) দিনভর চলনবিলের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর একযোগে এই অভিযান পরিচালনা করে।

মৎস্য অফিস জানায়, সম্প্রতি চলনবিলের ঢলের পানি এসেছে। এর মধ্যে মা মাছ ডিম ছাড়তে শুরু করেছে। কিন্তু কিছু সাধু মৎস্যজীবীরা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে তা নিধন করছে।

মা মাছ রক্ষায় সোমবার দুপুরে উপজেলার তাজপুর, সাঁতপুকুরিয়া ও পেট্রোবাংলা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

আরও পড়ুন:

এসময় আড়াই লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত। পরে জব্দ করা চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় অভিযানে মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।

এসএস