আজ (রোববার, ৭ জুন) দুপুরে সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবির তথ্যানুযায়ী, সুনামগঞ্জের সীমান্ত দিয়ে বিএসএফ যাতে অবৈধ পুশইন না করতে পারে, সেজন্য শনিবার (৬ জুন) রাত থেকে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ১৯টি বিওপির বিজিবির সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে। পাশাপাশি পুশইন প্রতিরোধে স্থানীয়দের সচেতন করতে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
আরও পড়ুন:
সীমান্ত সুরক্ষায় ও পুশইন ঠেকাতে অপরিচিত কাউকে বা কিছু দেখতে পেলে টহল টিম ও স্থানীয় বিজিবি ক্যাম্পকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে বিজিবিরি পক্ষ থেকে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তাই ‘পুশইন’ ঠেকাতে সুনামগঞ্জের সব সীমান্তে নজরদারী ও টহল জোরদার করা হয়েছে। সীমান্তের লোকজনদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে।




