বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা | ছবি: সংগৃহীত
0

বাগেরহাটের শরণখোলায় নসিমন উল্টে সুজন মোল্লা (৩৮) নামের প্রবাসীর মৃত্যু হয়েছে। এসময় সঙ্গে থাকা রিয়াদ নামের এক শ্রমিক আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) সকালে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের ছুটোখার বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন মোল্লা শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে। আহত শ্রমিক রিয়াদকে শরণখোলা উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুজন মোল্লা কাঠভর্তি নছিমন নিয়ে উপজেলার দিকে যাওয়ার সময় ছুটোখার বাজারের মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কারেন্টের খাম্বার সাথে ধাক্কা লাগে। এসময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সে মারা যান। পরে পরিবারের লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

সুজন মোল্লার বাবা হানিফ মোল্লা জানান, সুজন মোল্লা তিন মাস আগে বিদেশ থেকে বাড়িতে ফিরে আসে। সে আর বিদেশে যাবেন না। এ কারণে তিনি একটি নছিমন ক্রয় করেন কাঠের ব্যবসা শুরু করেন। নিজেই নছিমন চালক হিসেবে দায়িত্বে ছিলেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

জেআর