নিহত রিফাত হাসান রক্তিম পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।
এর আগে, গতকাল (শুক্রবার, ২৯ মে) বিকেল সাড়ে তিনটার দিকে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বন্ধুদের সাথে নদী ভ্রমণে গিয়ে ঝড়ো বাতাসে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় রক্তিম। পরে তাকে উদ্ধার করতে নদীতে নেমে তার দুই বন্ধুও পানিতে ডুবে যায়।
আরও পড়ুন:
খবর পেয়ে নৌ পুলিশ ওই দুই বন্ধুকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকে রক্তিম। পরে আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এবং নৌ পুলিশের সাড়ে তিন ঘণ্টার অভিযানে নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।





