নিখোঁজ হওয়া যুবক রক্তিম পাবনা সদরের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে নৌকা ভাড়া নিয়ে নদী ভ্রমণে যাচ্ছিলেন কয়েকজন যুবক। এসময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে নৌকা থেকে নদীতে পড়ে যান ওই নৌকার ৬ জন যাত্রী। পরে স্থানীয়দের সহায়তায় ৫ জনকে উদ্ধার করা গেলেও এখন পযর্ন্ত একজন নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন:
প্রাথমিকভাবে নৌ-পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা অভিযান চালালেও খুঁজে পাওয়া যায়নি নিখোঁজ যুবককে। তবে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে না পৌঁছানোয় এখন পযর্ন্ত বিশেষ উদ্ধার অভিযান শুরু করা যায়নি।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



