পটুয়াখালীতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
সড়ক দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

পটুয়াখালীর ‎গলাচিপায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) বেলা ১১ টায় উপজেলার উলানিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন,মো. তামিম হাওলাদার(২০) ও মো. ফয়সাল (১৯)। দুজনই গলাচিপা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগের বাসিন্দা।

গুরুতর আহত হয়েছে অটোরিকশা যাত্রী সোহরাব (৫০) ও শরীফ (২৫)। আহতদের গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ‎গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, ‘এ ঘটনায় কোনো পক্ষ মামলা দায়ের করলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’

এএইচ