ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। ঈদুল আজহাকে কেন্দ্র করে এ সব সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া ভারতে পাচারে তৎপর হয়ে ওঠে চোরাকারবারিরা।
আরও পড়ুন:
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, অবৈধভাবে যেন ভারত থেকে পুশইন না করা হয় এবং কোরবানির পশুর চামড়া পাচার ও মাদকসহ পণ্য চোরাচালান রোধে বিজিবি সীমান্তে তৎপর হয়েছে। এজন্য ঈদের দিনেও বিরামহীনভাবে কাজ করছেন বিজিবি সদস্যরা।
এছাড়া বাড়ি ফেরা মানুষের ফিরতি যাত্রাও যেন নির্বিঘ্ন হয় সেজন্য ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।





