চট্টগ্রামে বৃষ্টির আশংকায় ঈদের দিন বাড়তি প্রস্তুতি চসিকের

জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ
জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামে ঈদের দিন বৃষ্টি হওয়ার শঙ্কা থাকায় ঈদগাহ ময়দানে বাড়তি প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ (মঙ্গলবার, ২৬ মে) সকালে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনকালে মেয়র বলেন, ‘ঈদের নামাজে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন সেজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৬৫ হাজার বর্গফুটের এ মাঠে বৃষ্টি ঠেকাতে সামিয়ানসার ওপর ত্রিপল লাগানো হয়েছে।’

এসময় মেয়র বলেন, ‘চট্টগ্রামে এবার প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হব সকাল সাতটায়, এরপর আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে একইসময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে।’

প্রতিবছরের মতো এবারও প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লি এই কেন্দ্রীয় জামাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বৃষ্টির কারণে মাঠে নামাজ পড়তে না পারলে মসজিদের ভেতরেও নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া পর্যাপ্ত আলোকসজ্জা, মাইক, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা, প্রবেশ ও বের হবার আলাদা পথ তৈরি করা হয়েছে। এছাড়া ঈদের দিন দুপুর ২ টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য পরিষ্কারের লক্ষ্যমাত্রা ঠিক করেছে চসিক।

এএইচ