টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর

দুর্ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর
দুর্ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলের কালিহাতীতে রড রোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ (সোমবার, ২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে পুলিশ মরদেহগুলো হস্তান্তর করে।

এসময় নিহতের স্বজনরা মরদেহ নিতে হাসপাতালে ভিড় করেন। নিহতদের মধ্যে নওগাঁর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন এবং রাজশাহী, কুষ্টিয়া ও নাটোরের একজন করে রয়েছেন।

নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), নওগাঁর মান্দা উপজেলার আব্দুর রশিদের ছেলে মো. বারিক (২১), একই উপজেলার আব্দুর রহিমের ছেলে বাদশা (৩২) নওগাঁর পাকুরিয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০) একই এলাকার রশিদের ছেলে মাইনুল (২৮) রাজেন্দ্রবাটি এলাকার একাব্বর আলীর ছেলে ইয়াকুব (২০), একই এলাকার সুলতানের ছেলে তারেক (২০), একই জেলার হোসেনপুর এলাকার জাফরের ছেলে মাইনুল (৩৫), একই জেলার রামগ্রা এলাকার সুজন (৩৫), রাজশাহীর তানুর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), একই জেলার সদর উপজেলার মামুন (৪৫), কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হবিবুর প্রামাণিকের ছেলে হাসান আলী এবং নাটোরের ইব্রাহীমের ছেলে মোহাম্মদ আলম মোল্লা।

এর আগে সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত হওয়া ১৫ জন নিহত হয় আহত হয় ৮। তারা চুল ও ভাঙ্গারি মোবাইল ফেরি করতেন।

যমুনা সেতুর পূর্ব থানার এসআই আব্দুল হান্নান বলেন, ‘নিহত ১৫ জনের পরিচয় পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। একই সঙ্গে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জোকারচর এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়। পরে পুলিশ নিহতদের লাশ সুরতহাল শেষে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এএইচ