এসময় তিনি জানান, সামাজিক অবক্ষয়ের পাশাপাশি শিল্পপতিদেরও এসব ঘটনায় দায় নিতে হবে। তিনি বলেন, শ্রমজীবী বাবা-মারা নিজের সন্তানদের কারও জিম্মায় রেখে কাজে যান, তবে সঠিক তত্ত্বাবধানে না থাকায় শিশুরা প্রায়ই দুষ্টু লোকের পাল্লায় পরে নির্যাতিত হচ্ছে।
আরও পড়ুন:
এসময় মেয়র আইনের সঠিক ও সর্বোচ্চ প্রয়োগ এবং দোষীদের বিচার যেন দ্রুততম সময়ে শেষ করা হয় সে ব্যাপারে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
এর আগে বৃহস্পতিবার রাতে বাকলিয়ায় এরকম আরেকটি ঘটনায় অভিযুক্ত ধরা নিয়ে এলাকাবাসী ও পুলিশ বিরোধে রাতভর পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আলাদা তিনটি ধর্ষণ চেষ্টার ঘটনায় তিন অভিযুক্তকে আটক করেছে পুলিশ।




