লালপুরে বজ্রপাতে শ্রমিক নিহত, আহত নারী শ্রমিক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

নাটোরের লালপুরে বজ্রপাতে এসকেন আলী ভোলা নামে এক ইটভাটা শ্রমিক নিহত ও অপর এক নারী শ্রমিক আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২১ মে) ১১টার দিকে লালপুর ইউনিয়নের সিরাজীপুর সুপার ইট ভাটায় এ ঘটনা ঘটে।

আহত নারী শ্রমিক শাপলা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, বেলা ১১টার দিকে লালপুর ইউনিয়নের সিরাজীপুর সুপার ইট ভাটায় কাজ করছিলেন শ্রমিকরা।

এসময় হঠাৎ ভাটা শ্রমিকদের ওপর বজ্রপাত হয়। এতে গুরুতর আহত হয় ইটভাটা শ্রমিক এসকেন আলী ভোলা ও নারী শ্রমিক শাপলা খাতুন।

আরও পড়ুন:

পরে অন্য শ্রমিকরা তাদের দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসকেন আলীকে মৃত ঘোষণা।

বর্তমানে নারী শ্রমিক শাপলা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত এসকেন আলী বালিতিতা ইসলামপুর গ্রামের আদু প্রামাণিকের ছেলে।

এসএস