অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, জেলা খাদ্য কর্মকর্তা নাজমুল হক ভূঁইয়া, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ কৃষক, ধান ও চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে শেরপুর সদর উপজেলায় ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের থেকে ২ হাজার ৯৪৬ মেট্রিকটন ধান ৪৯ টাকা কেজি দরে ১৯ হাজার ৬৯০ মেট্রিকটন চাল এবং ৪৮ টাকা দরে ১ হাজার ৮২৬ মেট্রিকটন আতপ চাল সংগ্রহ করা হবে।




