আটকরা হলেন– কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)। তাদের কাছে থাকা ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করে বিজিবি।
বিজিবি জানায়, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান। ২০১৫ সালে দেশটির নাগরিকত্ব নেন তিনি। পরে ভারতের আসামের বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার লালা গ্রামের তাজ উদ্দিন লস্করের মেয়ে হুসনা বেগমকে বিয়ে করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল ও হুসনা অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, বিজিবি দুজনকে থানায় হস্তান্তর করেছে। মামলার পর তাদের আদালতে হাজির করা হবে। কামরুল ও হুসনার কাছে ভারতের আধার কার্ড পাওয়া গেছে। ভিসা-পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে প্রবেশ করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





