নিহত ফরহাদ হোসেন ঢাকার উত্তরখান এলাকার চানপাড়া স্বপ্নছোঁয়া বাড়ির বাসিন্দা ছিলেন। তিনি মৃত আবদুল আউয়ালের ছেলে।
পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় ফরহাদ হোসেন মাহিকে অপহরণ করে একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাকে মারধরের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের পর এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ১ মে একটি প্রাইভেটকারে করে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে মরদেহটি মাধবপুর থানার আন্দিউড়া এলাকায় এনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের জঙ্গলে ফেলে রাখা হয় মরদেহ।
তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা গ্রহণ করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অপহরণের পর তাকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছিল। হত্যার পেছনে পরকিয়াজনিত বিরোধ থাকতে পারে বলেও তদন্তে উঠে এসেছে।





-320x167.webp)