মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজসহ মোট চার দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
আরও পড়ুন:
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে মঙ্গলবার দুপুর থেকে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত রয়েছে। একইদিনে সকালে সদর উপজেলার চৌফলদন্ডী এলাকায় বজ্রপাতে এক লবণ চাষির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।





