রাজশাহীতে কাটছে জ্বালানি তেলের সংকট

ফুয়েল পাম্পে গ্রাহকদের অপেক্ষা
ফুয়েল পাম্পে গ্রাহকদের অপেক্ষা | ছবি: এখন টিভি
0

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ বাড়ায় সংকট খানিকটা কেটেছে। পর্যাপ্ত পরিমাণে তেল সংগ্রহ করতে ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে গ্রাহকদের দীর্ঘ সারি।

আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) নগরীর কুমারপাড়া গুল গফুর পেট্রোলিয়াম ফিলিং স্টেশন, বোষপাড়ায় মেসার্স আফরিন ফিলিং স্টেশন, কাজলায় নয়ান ফিলিং স্টেশন সহ বেশি সংখ্যক ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। ফলে এখন দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না গ্রাহকদের। প্রয়োজন মাফিক মিলছে জ্বালানি তেল।

তবে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপস ব্যবহারের জটিলতার অভিযোগ অনেকের। অনেকেই নিবন্ধন করেন নি । ফলে লাইনে দাঁড়িয়ে নিবন্ধন করতে পোহাতে হচ্ছে বাড়িতে ভোগান্তি বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, ফলে চাহিদা অনুযায়ীই গ্রাহকদের তেল দেওয়া হচ্ছে।


এএইচ