পাবনায় আইন সহায়তা দিবস পালন

আইন সহায়তা দিবসে র‍্যালি
আইন সহায়তা দিবসে র‍্যালি | ছবি: এখন টিভি
0

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিবাদকে সামনে রেখে পাবনায় জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) সকালে জেলা বিচার বিভাগের উদ্যোগে কোর্ট প্রাঙ্গণ বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা হয়।

পরে কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় উপস্থিত ছিলেন–জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, সিভিল সার্জন আবুল কালাম আজাদসহ আদালতের বিচারক, কর্মচারী, আইনজীবী, সাংবাদিক ও এনজিও কর্মীসহ অনেকে।

জেআর