সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

সোনারগাঁ থানা
সোনারগাঁ থানা | ছবি: সংগৃহীত
3

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার প্রতাপের চর এলাকায় অবস্থিত ফ্রেশ সল্ট কোম্পানিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান (৪৫) সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের বাসিন্দা এবং তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি ওই প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার লোড ও আনলোডের কাজ করতেন।

আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আনলোডের সময় একটি সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মেহেদী হাসানের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহটি উদ্ধার করে জন্য সোনারগাঁও থানায় পাঠানো হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কুমার আচার্য্য জানান, বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং এ নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

এসএস