নিহত চালক মতিন (৩১) পাবনা জেলার চাটমোহর উপজেলার চর এনায়েতপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে তারটিয়া এলাকায় সড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা ট্রাকের ভেতরে থাকা চালক ও হেলপার গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।
এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট স্বপন চাকমা জানান, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও দ্রুত ট্রাক সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
