লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফে’র গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি বিওপির সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানিয়েছে, ভারতের অভ্যন্তরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্প এলাকায় রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে পৃথকভাবে দুই দফা গুলির শব্দ শোনা যায়।

আরও পড়ুন:

এ ঘটনায় আলী হোসেন নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার বাসিন্দা।

গুরুতর আহত অবস্থায় তাকে বিএসএফ সদস্যরা ভারতীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম।

এফএস