নিহতরা হলেন, উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৪৪) ও সোনাতলা বাজারপাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০) এবং আব্দুল কুদ্দুস নামে আরও এক জনের মৃত্যু হয়েছে।
করমজা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, ‘আকরাম হোসেন বিকেলে তার বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গরুর ঘাস কাটতে যান। এসময় কোনো বৃষ্টি না থাকলেও তার ওপর বজ্রপাত হয়।’
আরও পড়ুন:
দূর থেকে স্থানীয়রা তাকে পড়ে যেতে দেখতে পেলে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, ‘বিকেলে মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাত হলে আবু সাইদ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি খুবই সহজ সরল পরোপকারী ছিলেন।’
তাদের তিন জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





