প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনটি লাইনচ্যুত হয়ে একাধিক বগি ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়।
তারা জানান, দুর্ঘটনার পর ট্রেনে থাকা জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। স্থানীয় কিছু মানুষকে তা বালতি ভরে নিয়ে যেতে দেখা গেছে।
আরও পড়ুন:
নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।




