২৮ দিনের দণ্ডে ১৬ মাস কারাভোগ; অবশেষে ২ ভারতীয় নাগরিককে হস্তান্তর

দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর
দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর | ছবি: এখন টিভি
0

নানা আইনি জটিলতায় ১৬ মাস হবিগঞ্জ কারাগারে বন্দি থাকার পর ভারতীয় দুই নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অথচ তাদের কারাদণ্ডের মেয়াদ ছিল মাত্র ২৮ দিন। আজ (সোমবার, ২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর এলাকার ১৯৬৬ এস-১ পিলারের সামনে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

হস্তান্তর অনুষ্ঠানে বাল্লা বিজিবির নায়েক সুবেদার আবুল কালাম, চুনারুঘাট থানার পক্ষ থেকে এসআই সজল কুমার পাল উপস্থিত ছিলেন।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক (মোহনপুর) ধৃতি শেখর রায়, আইপিএস কর্মকর্তা ডি. কুডিয়াওসো, বিএসএফের কোম্পানি কমান্ডার অশোক কুমার এবং খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. ডি. সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন:

জানা যায়, ২০২৫ সালের ১০ ডিসেম্বর মাধবপুর সীমান্তের ধর্মঘর এলাকা থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় দুই নাগরিক— অজিৎ বিশ্বাস এবং সমীর দাশকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পরে হবিগঞ্জ আদালত তাদের প্রত্যেককে ২৮ দিনের কারাদণ্ড প্রদান করেন। তবে বিভিন্ন আইনি জটিলতার কারণে সাজা শেষে দীর্ঘ প্রায় ১৬ মাস পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়।

প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

এসএস