জাহেদ হোসেন ঠাকুর সরাইল উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি বড়দেওয়ানপাড়ার জাহাঙ্গীর হোসেনের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় জেলা কারাগারে আছেন জাহেদ হোসেন ঠাকুর। আজ (শনিবার, ২১ মার্চ) ভোরে তার বাবা জাহাঙ্গীর ঠাকুর (৬৫) ইন্তেকাল করেন। একমাত্র ছেলে হওয়ায় বাবার জানাজা ও দাফনকাজে অংশ নেয়ার সুযোগ দিতে পরিবারের সদস্যরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তার প্যারোলে মুক্তির আবেদন করেন।
আরও পড়ুন:
এর পরিপ্রেক্ষিতে জাহেদকে আজ (শনিবার, ২১ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়। পরে তাকে কারাগার থেকে বড়দেওয়ানপাড়ায় আনা হলে তিনি বাবার জানাজা ও দাফনকাজে অংশ নেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, বাবার জানাজায় অংশ নিতে এক আসামিকে প্যারোলে মুক্তি দেয়া হয়। পরে বিকেল ৫টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।





