আজ (শনিবার, ২১ মার্চ) দিনভর সৈকতে ঘুরতে আসা পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের উপস্থিতিতেও তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে সময় কাটাতে দেখা যায় অনেককে।
আরও পড়ুন:
তবে আনন্দঘন এই পরিবেশের মাঝেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। বিপুলসংখ্যক মানুষ সমুদ্রে নামলেও সৈকতে লাইফগার্ড সদস্যদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। একই সঙ্গে পর্যটকদের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিচকর্মীদেরও সক্রিয়তা কম দেখা গেছে।
পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটিকে ঘিরে আগামী দুই দিন কক্সবাজারে পর্যটকের চাপ আরও বাড়তে পারে। এতে কিছুটা স্থবির হয়ে পড়া পর্যটন খাতে নতুন গতি ফিরবে বলে আশা করছেন তারা।
তাদের মতে, চলতি মৌসুমে কক্সবাজারকে কেন্দ্র করে পর্যটন খাতে শত কোটি টাকার বেশি বাণিজ্যের সম্ভাবনা রয়েছে।





