এর আগে, রাত পৌনে ৯টার দিকে হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বৈরী আবহাওয়ার মধ্যে ‘খান জাহান আলী’ ও ‘জাহাঙ্গীর’ নামের দু’টি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, আকস্মিক ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের ফলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
আরও পড়ুন:
পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
ডিজিএম আব্দুস সালাম জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও স্বাভাবিকভাবে পারাপার শুরু হয়েছে।
বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৫টি ফেরি চলাচল করছে।





 dinner shootin-320x167.webp)