নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক মামুন
নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। আজ (সোমবার, ১৬ মার্চ) বেলা আড়াইটার দিকে তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসফাকুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।