রাজবাড়ীতে আগুন, পুড়লো পা‌টের গোডাউনসহ ২০ দোকান

রাজবাড়ীতে অগ্নিকাণ্ড
রাজবাড়ীতে অগ্নিকাণ্ড | ছবি: এখন টিভি
0

রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দিতে পা‌টের গোডাউনসহ ২০টি দোকান আগুনে পুড়ে গেছে। আজ (সোমবার, ৯ মার্চ) উপজেলার বহরপুর বাজা‌রে সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকা‌রি প‌রিচালক দেওয়ান সো‌হেল রানা বলেন, ‘সকাল সা‌ড়ে ১০টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ড হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। সে সময় ফায়ার সার্ভিসে খবর দিলে আমরা দ্রুত গিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ততক্ষণে ২০টি দোকান পুড়ে যায়।’

আরও পড়ুন:

ফায়ার সার্ভিসের তিন‌টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের।

এফএস