নারায়ণগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ক্যানেলে পড়ে থাকা মরদেহ
ক্যানেলে পড়ে থাকা মরদেহ | ছবি: এখন টিভি
1

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ৯ মার্চ ) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এদিকে মরদেহের পরিচয় শনাক্তের জন্য ঘটনাস্থলে যায় পিবিআই।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকার বৃষ্টিধারা ক্যানেলের পানিতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় খবর দেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, মরদেহটি এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিবিআই ও সিআইডির আলাদা দুটি দল। তারা গিয়ে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তার কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!