খুলনায় বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১

প্রতিকী ছবি
প্রতিকী ছবি | ছবি: সংগৃহীত
0

খুলনার লবণচোরা এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ সুরাইয়া পারভিন সুমি নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আজ (শনিবার,৭ মার্চ ) সকালে ঢাকা-সাতক্ষিরা রুটের নিজখামার এলাকায় মহাসড়কের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকাল ৮টা থেকেই ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও খুলনা মেট্রোপলিটন পুলিশ।

আরও পড়ুন:

সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সুমি নামে এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২ টি বিদেশি রিভলভার, ৩টি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি। এ অস্ত্র ও গুলি সাতক্ষীরা থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিলো।

অস্ত্রসহ আটক হওয়া সুমির নামে এর আগেও মাদক মামলা রয়েছে বলে জানায় তারা।

জেআর