খুলনায় বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১
খুলনার লবণচোরা এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ সুরাইয়া পারভিন সুমি নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আজ (শনিবার,৭ মার্চ ) সকালে ঢাকা-সাতক্ষিরা রুটের নিজখামার এলাকায় মহাসড়কের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।