Recent event

সাতক্ষীরায় ঘেরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

মরদেহের প্রতীকী ছবি
মরদেহের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘেরে পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহাঙ্গীর আলম মিন্টু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড় কোমরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্টু উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড় কোমরপুর গ্রামের সহিলউদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি মৎস্য ঘেরে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঘেরে পানি উত্তোলনের জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা স্বজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এসএস