Recent event

মৌলভীবাজারে মাতৃভাষা দিবসে বর্ণমালার মিছিল অনুষ্ঠিত

বর্ণমালার মিছিল
বর্ণমালার মিছিল | ছবি: এখন টিভি
1

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে মৌলভীবাজারে মৃৎনাট্য’র আয়োজনে ‘বর্ণমালার মিছিল’ নামে এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) সকালে মিছিলটি জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে তারা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে মৃৎনাট্যর সিইও নাট্যশিল্পী শাহীন ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা এম খছরু চৌধুরী, সাংবাদিক ও ছড়াকার আব্দুল হামিদ মাহবুব।

আরও পড়ুন:

এছাড়া উপস্থিত ছিলেন সংস্কৃতিজন সৈয়দ আব্দুল মতালিব রঞ্জু, হরিকেশ দেব, মৃৎনাট্য’র উপদেষ্টা আহমেদ আলী জুবু, সালেহ আহমদ খান, শামসুল ইসলাম রাসেল, ধীরাজ ভট্টাচার্য, জলি রায়, বাসদ(মার্ক্সবাদী) নেতা সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, শিক্ষিকা নাজমা বেগম, কৃষ্ণা দেব, তাসনিম চৌধুরী, সংস্কৃতিসেবী সিরাজুল ইসলাম সিদ্দিকি, উদীচী সম্পাদক প্রভাত দেব, সুজিত দেব, তপন দত্ত, রীনা দত্ত, চম্পক ভট্টাচার্য, নুরুল ইসলাম ফয়সল ও মৃৎনাট্যে’র শিল্পীবৃন্দ।

সমাবেশে বক্তারা বাংলা মাতৃভাষার শুদ্ধ চর্চা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, ভাষার মর্যাদা রক্ষা ও শুদ্ধ চর্চা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এএইচ