Recent event

কুষ্টিয়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুষ্টিয়ায় মহান শহিদ দিবস পালিত
কুষ্টিয়ায় মহান শহিদ দিবস পালিত | ছবি: এখন টিভি
0

একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে কুষ্টিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কুষ্টিয়ার কালেক্টর চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ইকবাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন।

এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, র‍্যাব-১২, জেলা বিএনপি, কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন:

এ সময় সব শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।

এফএস