মৌলভীবাজারের রবিরবাজারে গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ ফার্নিচার শিল্পের হাব

মৌলভীবাজারের রবিরবাজারে গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ ফর্ণিচার শিল্পের হাব
মৌলভীবাজারের রবিরবাজারে গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ ফর্ণিচার শিল্পের হাব | ছবি: এখন টিভি
10

মৌলভীবাজারে সর্ববৃহৎ আসবাবপত্রেরবা জার রবিরবাজার। সেখানে প্রতিদিন আসবাবপত্র ব্যবসায় লেনদেন হয় প্রায় ২ কোটি টাকা। ৬ ইউনিয়নের মিলে অবস্থিত এ বাজারে প্রতিদিনই ভিড় লেগে থাকে সাধারণ মানুষের। আর একে কেন্দ্র করে তৈরি হচ্ছে বহু মানুষের কর্মসংস্থানও।

সিলেট বিভাগের সবচেয়ে বড় আসবাবপত্রের হাব রবিরবাজার। ব্যবসায়ীদের মতে মৌলভীবাজারের আখাউড়ায় প্রায় চারশো বছর আগে প্রতিষ্ঠিত হয় বাজারটি। রবিরবাজারের আশপাশে প্রচুর বনভূমির কারণে কাঠের প্রার্চুযতা থাকায় এখানে গড়ে উঠে আসবাবপত্রের বাজার।

আসবাবপত্র শিল্পের সঙ্গে এ এলাকার মানুষ ওতপ্রোতভাবে জড়িত। কর্মসংস্থান হয়েছে প্রায় ২০ থেকে ২৫ হাজার শ্রমিকের। এছাড়া, বাজারটিতে ব্যবসা করেন ৬ শতাধিক আসবাবপত্র ব্যবসায়ী। এখানকার অর্থনীতি চাকা সচল থাকে এ আসবাবপত্রের বাজার ঘিরেই।

আরও পড়ুন:

শ্রমিকেরা জানান, অন্যান্য জেলা থেকে এখানে এসে ফার্নিচার নিয়ে যায়। এছাড়াও দামে কম ও গুণগত মান ভালো থাকায় এ বাজারে চাহিদা দেশের বিভিন্ন এলাকায়।

রবিরবাজার এলাকার প্রায় প্রতিটি ঘরে ঘরে উঠেছে ফার্নিচার শিল্প। প্রশাসনের সহযোগিতা পেলে এ ব্যবসা আরো এগিয়ে যাবে বলে আশা ব্যবসায়ীদের।

স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, ‘এ শিল্পের সঙ্গে জড়িত আছে হাজার হাজার শ্রমিক। এখানে কাজ করে অর্থনৈতিকভাবে সকলে স্বাভলম্বী হচ্ছেন সবাই।’

স্থানীয়রা জানায়, বাজারটিতে দিনের পাশাপাশি রাতেও খোলা থাকে।

জেআর