আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রত্যেকের জানা উচিত, আমরা ১৯৭১ সালে কেন স্বাধীনতা যুদ্ধ করেছি। এ স্বাধীনতা আমাদের অস্তিত্ব দিয়েছে, সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছে। একাত্তর হচ্ছে আমাদের মূলভিত্তি। এটাকে নিয়েই আমাদের সামনে এগোতে হবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘একাত্তরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছি। অথচ আজ ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, চালানো হচ্ছে নানা মিথ্যা প্রচারণা।’
বিএনপি মহাসচিব বলেন, ‘পাঁচ বছর পরপর নির্বাচন আসে। ভোট হচ্ছে একটি পবিত্র আমানত। তাই সঠিক বিচার-বিবেচনা করে এমন ব্যক্তিকে ভোট দেয়া উচিত, যিনি এ আমানতের মর্যাদা রক্ষা করবেন।’
ঠাকুরগাঁওয়ের স্থানীয় রাজনীতির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘ভোটের সময় মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। এমনকি কাছের মানুষও ভুল বোঝাতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁওতেও সেই কাজ শুরু হয়েছে।’





