Recent event

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ১১ লাখ টাকার জাটকা জব্দ

বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের কাচপুর এলাকায়  ১,৬০০ কেজি জাটকা জব্দ
বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের কাচপুর এলাকায় ১,৬০০ কেজি জাটকা জব্দ |
1

নারায়ণগঞ্জে প্রায় ১১ লাখ টাকার বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) ভোর ৪টায় পাগলার কোস্ট গার্ড স্টেশন নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই এলাকায় সন্দেহজনক একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ১১ লাখ ২০ হাজার টাকার ১ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়। এরপর বাসচালক, ট্রাকচালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাস ও ট্রাকসহ ছেড়ে দেয়া হয়।

আর পড়ুন

পরবর্তীতে জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এবং গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানানো হয়েছে।

এএম