আব্দুল্লাহ নামে ওই যুবক শার্শা উপজেলার সরদার বারিপোতা গ্রামের ইউনুস আলি মোড়লের ছেলে।
শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। তাকে গলা কেটে একটি বাক্সের মধ্যে ভরে ওই বাড়িতে রেখে দেয় খুনিরা। ‘ব্যাটারির ভ্যান ছিনতাইয়ের জন্যই’ তাকে হত্যা করা হতে পারে ধারণা করা হচ্ছে।
নিহতের বাবা ইউনুস আলি মোড়ল বলেন, ‘শুক্রবার রাত ১০টার দিকে নাভারন বাজারে তার সঙ্গে আমার শেষ দেখা হয়। প্রতিদিন রাতে আব্দুল্লাহ তার ভ্যান নিয়ে বাড়ি ফেরে কিন্তু রাত গভীর হলেও না ফেরায় আমরা চিন্তিত হয়ে পড়ি। ছেলেকে অনেক খুঁজেও তাকে না পেয়ে পরের দিন শনিবার শার্শা থানায় একটি জিডি করেন ইউনুস আলি মোড়ল। এর তিন দিন পর তার লাশ উদ্ধার করল পুলিশ।’
এদিকে ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনিদের আটকে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



