পুলিশ জানায়, সোমবার ভোর ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন:
এসময় একটি পিকআপভ্যানসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৮০ বোতল মদ জব্দ করা হয়। এসব মদ জব্দ করা হলেও মাদক কারবারি কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়েছে। তবে পুলিশ মাদককারবারিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



