নিহত রফিকুল ইসলাম উপজেলার গোপালপুর দক্ষিণপাড়া গ্রামের আজান মিয়ার ছেলে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, বিপরীত দিক থেকে আসা সিএনজি ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
একই ঘটনায় আহত সিএনজিচালক বারেককে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি শাহিনুল ইসলাম।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



